সবাইকে বোকা বানিয়ে আবার রূপে মুগ্ধ করলেন সবুজ পরী

                

   ফলো করুন

পরীমনির তুলনা শুধুই তিনি। স্বাধীনচেতা এই অভিনেত্রী একেবারে নিজের মতো করেই বাঁচতে পছন্দ করেন। সম্প্রতি শক্তিময়ী সিঙ্গেল মাদারের জীবন কাটাচ্ছেন তিনি দুই পুত্র-কন্যাকে নিয়ে। কাজেও মন দিয়েছেন বেশ। সেলফ কেয়ারের ছোঁয়া মিলছে তাঁর লুকে। আর লুকের কথা কী আর বলি! এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে সবসময় সব পোশাকেই একই রকম সুন্দর লাগে। সম্প্রতি আবার প্রেমে পড়া নিয়ে রহস্যময় পোস্ট দিয়ে সবাইকে বেশ বোকা বানিয়েছেন 'প্র্যাংকস্টার' পরী। এতে ভক্তরা একটু হতাশও হয়েছেন বলাইবাহুল্য। তবে পরীর রূপে মজেছেন সবাই আবার। সম্প্রতি রাজধানীর সুপরিচিত বিউটি স্যালন সিগনেচার লুক বাই সামিয়ার নিখুঁত মেকওভার আর 'নিকাহ বাই কিবরিয়া রাতুল'-এর গাউনে 'সবুজ পরী'-র রূপে দেখা দিয়েছেন এই অপরূপা।

Comments